রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নীলফামারীতে অগ্নিকাণ্ড, নিঃস্ব ২১ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে পরিবারগুলো।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে পঞ্চপুকুরের জুম্মা পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ২৮টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাঁচটি পরিবারের অন্তত ১০টি ঘর।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলেকট্রিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

রুবেল ইসলাম বলেন, রাতে হঠাৎ আগুন লাগলে চারিদিকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আসতে আসতে আমার সব শেষ হয়ে যায়। বাচ্চার বই, সার্টিফিকেট টাকা-পয়সা আসবাবপত্র সবই পুড়ে শেষ হয়ে যায়।

মফিজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে এসে দেখি চোখের সামনে পুড়ছে আমার ঘরবাড়ি। কোনো কিছুই নিতে পারিনি। চোখের সামনে সবই পুড়ে শেষ হয়ে গেলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নীলফামারী উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২১টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ