মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইস্তানবুল বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা বিমানবন্দরের পুরস্কার পেল তুরস্কের ইস্তানবুল বিমানবন্দর।

ডেইলি সাবাহ জানায় চার হাজারেরও বেশি বিমান যাত্রী ও বিমানবন্দর কর্মকর্তাদের ভোটে এবার বর্ষসেরা হয়েছে ইস্তানবুল বিমানবন্দর।

ইউরোপের সর্ববৃহৎ এ বিমানবন্দরের সিইও কাদরি সামসুনলু বলেছেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহণে বিশ্বের সব বিমানবন্দরকে টেক্কা দিয়ে ইস্তানবুল আবারও বর্ষসেরা হওয়ায় আমরা খুবই আনন্দিত।

তিনি আরও বলেন, করোনাকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি।

ইউরোপের বৃহৎ এ বিমানবন্দরটি নতুন হলেও সেবার মান বিশ্বের যে কোনো দেশের বিমানবন্দরের চেয়ে ভালো। গত বছরও বর্ষসেরা হয়েছিল ইস্তানবুল বিমানবন্দর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ