রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯ জন। এছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৬৯২ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৬৯২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে দাঁড়াল। এছাড়া করোনা আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৩৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ১৯ জনের ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। মৃতদের মধ্যে ১০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর চট্টগ্রাম বিভাগে ৩, খুলনা বিভাগে ১, সিলেট বিভাগে ১, রংপুর বিভাগে ১, বরিশাল বিভাগে ১ এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

এদিকে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৯৩৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৬ হাজার ২৪২ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৭৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ