রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

উত্তর ফটিকছড়ির প্রবীণ আলেম মাওলানা ওবায়দুল হক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, পুরান রামগড় আজিজুল উলুম ইসলামিয়া মাদরাসার সহকারী পরিচালক, ইত্তেফাকুল ওলামা বাগান বাজার ইউনিয়ন ও খাগড়াছড়ি কওমী মাদরাসা ঐক্য পরিষদের উপদেষ্টা, প্রবীণ আলেম মাওলানা ওবায়দুল হক আর নেই।

রোববার দিবাগত রাত ১.৫০ মিনিটের সময় ফেনীর বেসরকারি একটি হাসপাতালে (আলকেমি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিলো ৬৮ বছর, তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা হাজারো ছাত্র, ভক্ত ও অনুরক্ত রেখে যান।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) জোহরের নামাজের পর বলিপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ আদায়ের পর স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মাওলানা ওবায়দুল হক রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইত্তেফাকুল ওলামা বাগান বাজার ইউনিয়ন, খাগড়াছড়ি কওমী মাদরাসা ওলামা ঐক্য পরিষদ সহ অসংখ্য সংগঠন ও ব্যক্তিবর্গ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ