রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বইমেলায় স্বাস্থ্যবিধি নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এবার বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। করোনার শঙ্কা দূর হয়নি। তাই মেলাকে কেন্দ্র করে যাতে করোনার প্রকোপ বাড়তে না পারে, তাই মেলার সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে বিক্রেতাদের টিকা সনদ সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অন্যথায় জরিমানা করা হবে।

এ ছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক থাকার পাশাপাশি শরীরের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা থাকবে। এমনকি সবার মাস্ক পরা নিশ্চিত করতে মেলার মধ্যে মোবাইল টিম থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে থেকে ব্রিফিংকালে শফিকুল ইসলাম বলেন, ‘মেলার নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া সন্দেহ হলে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাকবে মেডিকেল টিম। মেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির পক্ষ থেকে খাবার পানি সরবরাহ করা হবে। এ ছাড়া থাকবে ব্রেস্ট ফিডিং কর্নার।

উল্লেখ্য, প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। তবে দর্শনার্থীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন এবং রাত ৯টায় মেলার আলোকবাতি বন্ধ করে দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা বেলা ১১টায় শুরু হবে। তবে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হবে মেলা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ