রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন বাইক চালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

পথে পাওয়া ব্যাগভর্তি টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ভাড়ায় মোটর সাইকেল চালক মুহা. রফিকুল ইসলাম

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মত ভাড়ায় মোটর সাইকেল চালাচ্ছিলেন চালক মুহা. রফিকুল ইসলাম। শান্তিরহাট-নারায়ণহাট প্রধান সড়কে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নিয়ে তিনি বাসায় চলে যান। সেখানে ব্যাগ খুলে দেখতে পান তাতে ২ লাখ ৪০ হাজার টাকা। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

রফিকুল ইসলাম বলেন, সড়কে তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি নিয়ে পরে তিনি বাসায় যান। বাসায় গিয়ে শুনেন সড়কে টাকা হারানোর মাইকিং। মাইকিং শুনে তিনি সেখানে যান। টাকার প্রকৃত মালিককে খবর দেন। যাচাই বাছাই করে পরে স্থানীয় চেয়ারম্যান মুহা. জানে আলমের মাধ্যমে টাকাগুলো হস্তান্তর করেন।

টাকার মালিক উপজেলার বাগান বাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মুহা. সোহেল রানা। তিনি পার্বত্য জেলা রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মুহা. সোহেল রানা বলেন, দীর্ঘদিনের জমানো টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম দালান ঘরের কিছু আসবাবপত্র কিনব বলে। কিন্তু বাড়িতে পৌঁছার পর টাকার ব্যাগটি খুঁজে পাচ্ছি না। পরে চালক মুহা. রফিকুল ইসলামের মাধ্যমে তিনি টাকা পাই।

দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহা. জানে আলম বলেন, যিনি টাকা ফিরিয়ে দিয়েছেন, তিনি চালক হলেও ভালো মানুষ। কোনো কিছুর বিনিময় ছাড়াই টাকাগুলো তিনি মালিককে ফিরিয়ে দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ