সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প

প্রতিটি বিভাগে মেরিন অ্যাকাডেমি চালু হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেকারত্ব দূর করতে ভবিষ্যতে দেশের প্রতিটি বিভাগে মেরিন অ্যাকাডেমি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিলো তারা কেউ আমাদের সমুদ্রসীমার অধিকার নিয়ে কোনো পদেক্ষেপ নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ বিষয়ে কার্যক্রম শুরু করে। এবং সমুদ্রসীমার অধিকার অর্জিত হয়।

সমুদ্রসীমার মাধ্যমে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমুদ্রের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

এ সময় মেরিন ক্যাডেটদের সততা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করি হাইটেক সমুদ্রগামী জাহাজ পরিচালনার কারিকুরাম মেরিন অ্যাকাডেমি চালু করবে।

ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা বাংলাদেশের দূত হিসেবে কাজ করো। তোমাদের সততা দক্ষতা পরবর্তী ক্যাডেটদের পাথেয় হয়ে থাকবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ