রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮১৯ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৮৩৮ জন। মোট শনাক্ত ১৯ লাখ নয় হাজার ৬৬৪ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।

দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪ টি ল্যাবে ৩২ হাজার ৫৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩২ হাজার ৫০৩ টি।

মৃতদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৮ জন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের দুইজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজনের মৃত্যু হয়েছে।

ষাটোর্ধ্বদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সসীমায় তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মারা গেছেন।এ ছাড়া একশ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছেন ১২ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল একজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ২৩ জন সরকারি হাসপাতালে ও পাঁচজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ