রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ওয়াসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দুর্নীতি অনিয়মের দায়ভার জনগণ নেবে না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি করেন।

আজ রোববার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ওয়াসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দুর্নীতি অনিয়ম ও বিলাসী ব্যবস্থাপনার দায়ভার জনগণের উপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। দফায় দফায় পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে।

কিন্তু বৃদ্ধি পায়নি গ্রাহক সেবার মান। ময়লা দুর্গন্ধযুক্ত পানি এবং কোন কোন এলাকায় সরবরাহ না থাকলেও গ্রাহকের কাছ থেকে ঠিকই অর্থ আদায় করা হয়।

তিনি আরও বলেন, করোনা মহামারির কারণে সাধারণ মানুষের জীবন নির্বাহ করাই কঠিন। তারমধ্যেও দুই দফা পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে যা অমানবিক।

কিন্তু লোকসানের পরিমাণ সমানতালে বৃদ্ধি পেয়েছে। এতেই প্রমাণিত হয় কেবলমাত্র মূল্যবৃদ্ধি সমস্যা সমাধানের উপায় নয়। দুর্নীতি ও অনিয়ম বন্ধ না করলে শুধুমাত্র মূল্যবৃদ্ধি করেই এর সমাধান করা সম্ভব নয়।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, সিস্টেম লস, ভর্তুকি, অপচয়, দুর্নীতি ও বিলাসী ব্যবস্থাপনার খরচ নাগরিকরা বহন করবে কেন? মানসম্মত নাগরিক সেবা দেওয়ার মাধ্যমেই ভর্তুকি প্রদান না করেই লাভজনক করা সম্ভব। তাই মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করে মূল্য কমিয়ে নাগরিক সেবার মান বৃদ্ধি করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ