রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে আরও এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে রাসেল দম্পতি একাধিক মামলায় কারাগারে রয়েছেন। এরই মধ্যে আরও একটি মামলায় নতুন করে গ্রেপ্তারের আদেশ দেওয়া হলো।

বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় সমন ফেরত আসার পর আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

গত ৯ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমির আদালতে মামলাটি করেন তোফাজ্জল হোসেন। বিচারক ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১০ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে দেখে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি একটি মোটরসাইকেল কিনতে এক লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করেন।

বাদীকে মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা ছিল। তা না হলে মোটরসাইকেলের মূল্য বাবদ দুই লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

ইভ্যালি নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলটি ডেলিভারি করতে ব্যর্থ হয়। পরে গত বছরের ২৮ জুন ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স ও ম্যানেজার ফাইন্যান্স স্বাক্ষরিত দুই লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের একটি চেক বাদী বরাবর ইস্যু করা হয়।

ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয়। এরপর গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ