রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

'অভিযোগের ক্ষেত্রে ভোক্তাদের সুরক্ষার অ্যাপ তৈরি করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোক্তাদের মামলা দায়ের করার হার কম। মানুষ ই-কমার্সের দিকে ঝুঁকেছে। ভোক্তারা ফিজিকালি অভিযোগ করতে চায় না। তাই ভোক্তাদের সুরক্ষা ও শিক্ষার জন্য অভিযোগের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ক্যাবের পক্ষ থেকে বক্তারা বলেন, অধিদপ্তরের কাজগুলো পণ্যমুখী, কিন্তু সেবা খাতে ভোক্তার অধিকার খর্ব হচ্ছে বেশি। তাই সেবা খাতকে আলাদা জোর দেয়া উচিত।

তাছাড়া যোগাযোগ, জ্বালানী, বিদ্যুৎ খাতে ভোক্তা অধিকার খর্ব হয় বেশি বলে জানান তারা। বাজারে অভিযানের কম তদারকি হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

তবে, শুধু ঢাকা নয়, সেবা খাতে দেশব্যাপী কাজ করতে জেলা ও উপজেলায় কার্যালয় স্থাপন করা হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ভোক্তা আর ক্যাব হয়ে কাজ করবে।

এদিকে, সাপ্লাইচেইনের ঝামেলা এড়াতে, আগে থেকেই তেলের দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় ক্যাবের পক্ষ থেকে আরো বলা হয়, যোগাযোগ ও প্রচার নিয়ে কাজ করতে হবে অধিদপ্তরকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ