সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

রাত জেগে মোবাইল টিপে ডেকে আনছেন যে ৬ ভয়ঙ্কর বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদল মানুষ আছেন, যারা রাতের পর রাত জেগে স্মার্টফোন ব্যবহার করেন। এতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। কিন্তু ঘুমের ঘাটতি হলে কী কী ক্ষতি হয় জানেন?

এক. বহু দেশের গবেষণায় দেখা গেছে, ঘুমের সঙ্গে সরাসরি জড়িত মানসিক স্বাস্থ্য। কম ঘুম রাগ, হতাশা, উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।

দুই. ঘুমের সঙ্গে জড়িয়ে আছে বিপাক ক্রিয়াও। কম ঘুমের কারণে কমে যায় শরীরের বিপাক হার। অর্থাৎ, বেশি নয়, বরং কম ঘুমিয়ে বাড়তে পারে শরীরের ওজন।

তিন. রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ঘুম কম হলে। তাই সহজেই নানা সংক্রামক রোগের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

চার. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিও বাড়ে কম ঘুমালে।

পাঁচ. ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায়, যা কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ছয়. আমেরিকান ম্যাকিউলার ডিজেনারেশন অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোনের নীল আলো রেটিনার স্থায়ী ক্ষতি করে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ