রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ব্রিটিশ সাংবাদিককে মুক্তি দিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবানদের হাতে আটক ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু নর্থকে এখন মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নর্থ বিবিসির দক্ষিণ এশিয়ার সংবাদদাতা ছিলেন। অপর একজন সাংবাদিক এবং বেশ কয়েকজন আফগান নাগরিকের সাথে তাকে আটক করা হয়েছিল। পরে শুক্রবার সন্ধায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

যদিও জাতিসংঘ শুক্রবার মুক্তিপ্রাপ্ত সাংবাদিকদের নাম জানায়নি, পিএ নিউজ এজেন্সি বলেছে যে, তারা জানতে পেরেছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন হচ্ছেন নর্থ। জাতিসংঘের শরণার্থী সংস্থার টুইটার পৃষ্ঠায় একটি বিবৃতিতে বলা হয়েছে: ‘আমরা ইউএনএইচসিআর-এর দায়িত্বে থাকা দুই সাংবাদিক এবং তাদের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের কাবুলে মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পেরে স্বস্তি বোধ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাহায্যের প্রস্তাব দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আফগানিস্তানের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে শুক্রবার, জাতিসংঘ নিশ্চিত করেছে যে, দুই সাংবাদিক এবং বেশ কয়েকজন আফগান নাগরিককে তালেবান অপহরণ ও আটক করেছে। গত গ্রীষ্মে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর তালেবানরা এই প্রথমবারের মতো বিদেশী সাংবাদিকদের আটক করে।

বিবিসির পাকিস্তান ও আফগানিস্তানের সংবাদদাতা সেকেন্দার কেরমানি বলেছেন, ‘অ্যান্ড্রু নর্থ আফগানিস্তানের ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করছিলেন, যাতে তিনি স্পষ্টতই অনেক যত্নশীল। তাকে, তার পরিবার এবং সহকর্মীদের কথা ভাবছি।’

শুক্রবার শেষের দিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন যে, জাতিসংঘের সাথে কাজ করার সময় ওই ব্যক্তিদের মূলত আটক করা হয়েছিল কারণ ‘তাদের কাছে কোনো আইডি কার্ড, অনুমতিপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।’

তিনি দাবি করেছেন যে, তাদের মুক্তি দেয়া হয়েছে। তবে তাদের পরিচয় যাচাই করতে কেন এত দিন লেগেছিল তা মুখপাত্র ব্যাখ্যা করেননি।

তাদের মুক্তির খবরে প্রতিক্রিয়া জানিয়ে বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইসে ডুসেট টুইটারে লিখেছেন: ‘এত ভালো খবর! @NorthAndrew এবং দলকে #কাবুল #আফগানিস্তানে মুক্ত করা হয়েছে।’ ধারণা করা হচ্ছে নর্থ কাবুলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারে ঠিকাদার হিসেবে কাজ করছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ