রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিশ্বে করোনায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তার্জতিক ডেস্ক: কোভিড-১৯ এর তাণ্ডব যেন থামছেই না। নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও করোনার ছোবল থামানো যাচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ লাখ ১৪ হাজার ১৯১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৯২৭ জনের।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ১০ হাজার ৮৬২ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৩৮৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭০৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৭৫৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৬২৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৬১৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ১২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৫১৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ২৩২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ