রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

পরীক্ষায় নকলের দায়ে মদিনাতুল উলুম মাদরাসা থেকে ৮ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে ফাজিল (স্নাতক পাস) প্রথমবর্ষের পরীক্ষায় নকল করার দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় প্রকাশ্যে নকল করার দায়ে দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার দুই শিক্ষার্থী, সিংগুলা মাদরাসার তিন শিক্ষার্থী, নৈয়ার মাদরাসার দুই শিক্ষার্থী ও মঙ্গলকান্দি মাদরাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান জানান, গোপন সূত্রে জানতে পারি ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বন করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। তাই দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে অধিক সংখ্যক পরীক্ষা তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ