রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ’র সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক কামরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. পারভেজ মিয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি>

নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ’র কার্যকরী কমিটি ২০২২-২০২৩ ইং বছরের জন্য সভাপতি আব্দুল্লাহ বিন শরীফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার তল্লার নলেজ প্রি-ক্যাডেট স্কুলে ভোট চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোশারফ হোসেন রনি। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- মাসুম বিন রশিদ, মুহা. সজল আলম, রিয়াজুল হক রিয়াজ ও মাহমুদুল হাসান রাব্বি।

নির্বাচনে সভাপতি পদের জন্য ৩ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

সভাপতি পদে আব্দুল্লাহ বিন শরীফ ২২ ভোট পেয়ে জয়ী হোন। বিপরীতে তার নিকট তম প্রতিদ্বন্দ্বী হিসেবে মেহেদী হাসান মুন্না ১১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে কামরুল হাসান জয়লাভ করেন। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করে নাজমুল ইসলাম আকাশ পেয়েছেন ১০ ভোট।

নির্বাচনে মোট ৪২ ভোটের মধ্যে ৩৭ ভোট প্রয়োগ করেছেন। ৩৭ ভোটের গণনায় এই ফলাফল ঘোষিত হয়েছে।

নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা গত ২৫ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ