রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

জামিয়া দারুল উলুম মতিঝিলের শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশফিন: রাজধানীর ঢাকার জামিয়া দারুল উলুম মতিঝিলের শিক্ষা সমাপনী ও হাদিস শরীফের শেষ দরস উপলক্ষে আয়োজিত খতমে বুখারী ও দুআ অনুষ্ঠান সম্পন্ন হলো।

শুক্রবার মাদরাসা সংলগ্ন জামে মসজিদে আছরের নামাজের পর এ অনুষ্ঠানটি শুরু হয়। এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন এ জামিআর প্রিন্সিপাল মাওলানা রফিক আহমাদ।

প্রধান মেহমান হিসেবে ছিলেন- কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআইতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শায়খ মাহমুদুল হাসান। তিনি শিক্ষা সমাপনকারী ছাত্রদের হাদিস শরীফের শেষ দরস প্রদান করেন।

এসময় উপস্থিত মুসল্লি এলাকাবাসি ও ছাত্রদের উদ্দেশ্যে শায়খ নসীহতমূলক আলোচনা করেন। এসময় ফারেগীনদের দায়িত্বশীল হওয়ার ব্যাপারে জোর তাগিদ দেন তিনি।

জামিয়া দারুল উলুম মতিঝিনের প্রিন্সিপাল আল্লামা শায়েখ রফিক আহমাদের মুনাজাতের মাধ্যমে রাত নয়টায় অনুষ্ঠানটি শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ