রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

কান্না করতে করতে পদত্যাগের ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী‌‌। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েই কান্নায় ভেঙে পড়েন।

আজ শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহিদুল্লাহ মুন্সী‌‌ বলেন, আমি বিগত ৩২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি বিগত ১২ বছর ধরে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ৫টি ইউনিয়ন নিয়ে আশুলিয়া থানা সংগঠিত। আমি সভাপতি হিসেবে ৫টি ইউনিয়নের বিভিন্ন নেত্রীবৃন্দের কথা শুনেছি।

বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি। তাদেরকে আমার পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কোনো সাহায্য করতে পারি নাই। তারা বলে কেন আপনি পারেন না? আমি বলি দেখ আমি সভাপতি, আমি তোমাদের জন্য, দলের জন্য কাজ করি, কিন্তু আমি কোনো ব্যবসা-বাণিজ্য দিতে পারবো না। কারণ এটার সঙ্গে আমি জড়িত না।

‘দল করতে হবে নিজের খেয়ে, নিজের পকেটের টাকা খরচ করে। এ জন্য আমি আমার নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি। তাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি।’

তিনি আরও বলেন, আমি দায়িত্ব পাওয়ায় পর থেকে সাভার আশুলিয়ার যারা দায়িত্বে আছেন তারা আমাকে কেউ ফোন দিয়ে কোনো খোঁজখবর নেয়নি। আমি অনেক কষ্ট করে দল চালিয়ে আসছি। আমার এতটুকু কষ্ট আমি দল চালাতে গিয়ে একটি ব্যক্তিগত সমস্যায় পড়েছি। এ জন্য আমি পদ ত্যাগ করতে বাধ্য হচ্ছি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন করি। স্বেচ্ছাসেবক লীগ করি। আমাদের এই সহযোগী সংগঠনকে কেউ তেমন মূল্যায়ন করে না। বিভিন্ন মঞ্চে আমাদের বসার চেয়ার দেওয়া হয় না। নাম ঘোষণা করা হয় না। বক্তব্য দেওয়া হয় না। আমরা কীভাবে রাজনীতি করবো, সে জন্য আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।’

দলীয় কোনো চাপের মুখে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় কোনো চাপে নয়, ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।

এক প্রশ্নের জবাবে স্বেচ্ছাসেবক লীগের এ নেতা বলেন, আমি দল থেকে না, পদ ত্যাগ করছি। আমি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকতে চাই। সবশেষে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়, আশুলিয়া সাংবাদিক সমিতির সভাপতি লাইজু আহমেদ চোধুরী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী সহ সাভার-আশুলিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক ও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ