রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ইসি গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৩২৯ জনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জনের, পেশাজীবীদের মাধ্যমে ৪০ জনের, ব্যক্তিগতভাবে ৩৪ জনের এবং ইমেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পাওয়া গেছে। এখন এসব নাম নিয়ে কমিটি বসবে।

এদিকে, বৈঠকে মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা বলেছেন, প্রস্তাবিত সব নাম যেন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা একটা সাজেশন, কমিটি যখন বসবে তখন ওনারা কার্যপদ্ধতি ঠিক করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ