রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

‘হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা অত্যন্ত অমানবিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

শুক্রবার সকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন,  হিজাব পরিধান মুসলমান নারীদের ধর্মীয় অধিকার। ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাবের উপর যে বিধি-নিষেধ প্রদান করেছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। বাঁধা দিয়ে, জুলুম নির্যাতন চালিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে দাবিয়ে রাখা যাবে না। অবিলম্বে ভারতে বিভিন্ন প্রদেশসহ যেসব দেশে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের উপর বিধি-নিষেধ আরোপ করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় ভার্চয়াল শূরা অধিবেশনে অন্যান্যের মধ্যে ছিলেন- নায়েবে আমির হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহা. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক ডা. এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, আলহাজ আবু সালেহীন, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকসহ সারাদেশের শুরা সদস্যবৃন্দ।

অধিবেশনে সংগঠনের ২০২০ সালের কাজের রিপোর্ট পর্যালোচনা, শাখাসমূহের কাজের পর্যালোচনা ও ২০২২ সালের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সারাদেশে খেলাফত মজলিসের সাংগঠনিক কাজকে আরো জোরদার ও গতিশীল করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ