রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

লিবিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহ’র গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত হামলাকারীরা। তবে তিনি অক্ষত অবস্থায় আছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এই হামলার ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আল-জাজিরার প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি গুলি প্রধানমন্ত্রীর গাড়ির উইন্ডস্ক্রিনে ঢুকে গেলেও তিনি ও তার চালক অক্ষত অবস্থায় বেঁচে যান। এটিকে স্পষ্টতই পরিকল্পিত একটি হত্যাচেষ্টা বলে দাবি করেছে সূত্রটি। বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং এ বিষয়ে তদন্তকাজ শুরু হয়েছে।

লিবিয়ার সরকারের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র উপদলীয় দ্বন্দ্বের মধ্যে এ ঘটনা ঘটল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ