বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রাজধানীর উত্তরার জামিয়াতুন নূর আল কাসেমিয়ার মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরার জামিয়াতুন নূর আল কাসেমিয়ায় মাহফিল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বাদ আসর মাহফিল শুরু হবে। এসময় দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও হিফজুল কুরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- রাজধানীর জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মাওলানা হেমায়েত উদ্দিন, আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) প্রতিষ্ঠিত জামিয়া ছোবহানিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতী মহিউদ্দিন মাসুম।

সভাপতিত্ব করবেন- বায়তুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও দেশ-বরেণ্য উলামায়ে কেরামগণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার শিক্ষাসচিব মুফতী হাবিবুর রহমান কাসেমী।

জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নাজমুল হাসান কাসেমী বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে অল্প সময়ে, স্বল্প পরিসরে জামিয়াতুন নূর আল কাসেমিয়া সারাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রথম বছরেই ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদীস ও তাখাসসুসাতের আরও তিনটি জামাত খোলা হয়েছে এবং প্রতিটি জামাতেই উল্লেখযোগ্য ছাত্র ভর্তি হয়েছে। জামিয়ার এই সফলতা একমাত্র আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর মোবারক নামের বদৌলতে। দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও হিফজুল কুরআন সমাপনী বর্ষে তরুণ আলেমদের সম্মানসূচক পাগড়ি প্রদান উপলক্ষে আগামী বৃহস্পতিবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আল্লামা নাজমুল হাসান কাসেমী রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর মুতাআল্লিক্বীন, মুহিব্বীন ও তুলাবাদেরকে উক্ত দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ