রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ।

জানা যায়, সফরের জন্য মোমেনকে গত ডিসেম্বরে আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রিংলা। পররাষ্ট্র সচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। খবর বাসসের।

খবরে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব চেন্নাই থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সূত্রমতে, বৈঠকে পররাষ্ট্র সচিব নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। মোমেন ভারতে তার তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করলে সূত্রটি সফরের বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা এই সফর নিয়ে কাজ করছে। ওই মিশনের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, এই সফর প্রায় নিশ্চিত। আমরা এ নিয়ে কাজ করছি।’ তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

মোমেন বার্ষিক বাংলাদেশ-ইন্ডিয়া ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য গতবছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ