রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

পরকীয়ার জেরে গাইবান্ধায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই আদেশ দেন।

অভিযুক্ত তানজির আহমেদ (৩৫) উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। নিহত ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদ (৩২)।

রায় ঘোষণার সময় তানজির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর ফলে সাগর সরকারকে হত্যা করে বড় ভাই তানজির আহমেদ। এই হত্যার দায়ে তানজির আহমেদকে দোষী সাব্যস্ত করে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে সাগর সরকার নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন সকালে একই গ্রামের একটি পুকুর পাড়ে ও বায়োগ্যাস প্লান্টের গোবরের হাউজে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা তল্লাশি করে সাগর সরকারের লাশ উদ্ধার করে।

সাগর সরকারকে বস্তায় ঢুকিয়ে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্তের একপর্যায়ে ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর ফলে সাগর সরকারকে হত্যার কথা স্বীকার করেন বড় ভাই তানজির আহমেদ। পরে মামলার বিভিন্ন প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ