মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম

ক্ষমতায় গেলে গোবর কেনার প্রতিশ্রুতি দিলো কংগ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের যে কয়েকটি রাজ্যে গরু নিয়ে জনগণ সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে, তার মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ।

স্বাভাবিকভাবেই নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে বিষয়টি। গতকাল বুধবার কংগ্রেসের ঘোষিত ইশতেহারে তারই প্রতিফলন দেখা গেছে। দলটি ঘোষণা দিয়েছে, সরকার গঠন করতে পারলে তারা কৃষকের কাছ থেকে দুই টাকা কেজি দরে গোবর কিনে নেবে।

ভোটারের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আজ ১০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাত ধাপের ভোট গ্রহণ শেষ হবে ৭ মার্চ। ফল ঘোষণা করা হবে ১০ মার্চ।

নির্বাচনের আগ মুহূর্তে গতকাল ইশতেহার ঘোষণা করে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় ইশতেহার প্রকাশ করেন।

‘উন্নতি বিধান জন ঘোষণাপত্র-২০২২’ শিরোনামের ওই ইশতেহার ঘোষণার সময় প্রিয়াঙ্কা বলেন, রাজ্যে ক্ষমতায় এলে কংগ্রেস সরকার ‘গোধন ন্যায় যোজনা’ শুরু করবে। এর মাধ্যমে তারা কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২ টাকা দরে গোবর কিনবে। একইসঙ্গে যারা বেওয়ারিশ গবাদি পশুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের দেওয়া হবে ৩ হাজার টাকা।

কংগ্রেসের ইশতেহারে আরো বলা হয়েছে, রাজ্যে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। বিদ্যুৎ বিল মওকুফ করা হবে এবং কোভিড আক্রান্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

সরকার গঠন হলে ২০ লাখ সরকারি চাকরি দেওয়া হবে উল্লেখ করে কংগ্রেস নেত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অবসান ঘটিয়ে অবৈধভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারিগর, তাঁতি, কৃষক এবং সাবেক সেনাদের মতো গোষ্ঠীগুলোর জন্য বিধান পরিষদে পাঁচটি অতিরিক্ত আসন যুক্ত করা হবে।

উত্তরপ্রদেশে মোট ৪০৩ আসনে সাত দফায় নির্বাচন হবে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ১১ টি জেলায় প্রথম দফায় ৫৮ আসনে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে রয়েছে মীরাট, মথুরা, আলীগড়, গৌতম বুদ্ধ নগর, হাপুর, বাগপত, বুলন্দশহর, মুজাফফরনগর, শামলি, গাজিয়াবাদ এবং আগ্রার বিধানসভা আসনগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো হচ্ছে- বিজেপি, এসপি, কংগ্রেস ও বিএসপি। এসব আসনে বিপুল সংখ্যক মুসলিম ভোটারও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ