রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

৩৯৫৭ চিকিৎসক নিয়োগে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪২তম বিসিএস (বিশেষ) এর মাধ্যমে তিন হাজার ৯৫৭ জনকে চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে হবে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দেওয়ার সময় তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।

করোনা রোগীর চিকিৎসায় বিসিএসের মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিসিএসের ফল প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ফল প্রকাশের সময় বলা হয়, করোনা মহামারিতে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগের ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ