রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

শতভাগ যাত্রী নিয়ে আজ থেকে চলবে ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ নিম্নমুখী উল্লেখ করে আজ বুধবার থেকে আন্তঃনগর ট্রেনের সব আসনে যাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ-সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ নিম্নমুখী। এরই মধ্যে টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনাভাইরাস প্রতিরোধী বিভিন্ন টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে যাচ্ছে ফলে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সফল রাখার স্বার্থে যাত্রী চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনের বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যু করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। মোট আসনের অর্ধেক টিকিট কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে ইস্যু করতে হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির বিদ্যমান সব কোটা বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ স্বাভাবিক থাকবে।

টিকিট ইস্যুর ক্ষেত্রে এসব সংশোধনী ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ