রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ভারতের উত্তর প্রদেশে রাত পোহালেই ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে রাত পেরোলেই বিধানসভা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার প্রথম দফায় ৫৮টি আসনে ভোট হবে।

গতকাল মঙ্গলবার প্রচারণার শেষ দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সমাজবাদী পার্টি ও বিজেপি।

এদিন সমাজবাদী পার্টির হয়ে প্রচারণা চালান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজত্বের পর এবার উত্তর প্রদেশে অখিলেস যাদবকেও একই পথে নিতে চান মমতা।

পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে গিয়েও 'খেলা হবে' স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সমাজবাদী পার্টির হয়ে প্রচারণায় অংশ নেন তিনি। বিজেপি সরকারকে হটাতে এবং রাজ্যের উন্নতির জন্য অখিলেস যাদবের দলকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সবাই এক হয়ে সমাজবাদী পার্টিকে ভোট দিন। অখিলেসকে বিজয়ী করুন। আমরা তার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
মমতার প্রচারণার সমালোচনা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে গুন্ডা রাজত্বের পর এবার উত্তর প্রদেশে অখিলেসকেও একই পথে নিতে চান মমতা–এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির।

এদিন নিজ দলের হয়ে প্রচারণায় অংশ নেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। উত্তর প্রদেশে পরিবর্তন আনতে কংগ্রেসে ভোটের আহ্বান জানান তিনি।

প্রথম দফার নির্বাচনী প্রচারণার শেষ দিন নিজ নিজ দলের ইশতেহার প্রকাশ করে সমাজবাদী পার্টি ও বিজেপি। ইশতেহারে দু-দলই রাজ্যের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরে।

চলতি মাসেই উত্তর প্রদেশসহ পাঁচটি রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার ভোট। তবে, সবার নজর উত্তর প্রদেশে। ভারতে কথিত আছে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, সেই দলই দিল্লি শাসন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ