রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিশ্বে করোনা আক্রান্ত ৪০ কোটি ছাড়াল, সুস্থ ৩২ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে সারা বিশ্বেই জানুয়ারি থেকে সংক্রমণ বেড়েছে। বিজ্ঞানী ও গবেষকরা সতর্ক করে বলেছেন, বর্তমানে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও তবুও থামছে না এর তাণ্ডব।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১ লাখ ৮১ হাজার ২৭৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৭৫৯ জনের।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ২০ লাখ ৩৫ হাজার ১৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৮ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৩ লাখ ৩০ হাজার ৮৯৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮১ হাজার ৫৭০ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৩ হাজার ৩৫৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ১৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৪৪৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৪ লাখ ৯ হাজার ৫২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩০৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৬২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৮৯৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ