রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ওবায়দুল কাদেরকে ভোটাররা ‘লাল কার্ড’ দেখাবে: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভোটাররা ‘লাল কার্ড’ দেখাবে বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র ও ছোট ভাই আবদুল কাদের মির্জা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগনে ও অপশক্তিদের জেতানোর জন্য আমার প্রার্থীদের হারিয়ে ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আগামীতে ভোটাররাও তাকে লাল কার্ড দেখাবে।’

তিনি বলেন, কোম্পানীগঞ্জে আমাকে দাফন করে দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতের তিন প্রার্থীর পরাজয় ও মন্ত্রীর তিন ভাগনেকে জেতাতে বলা হয়েছে।

কাদের মির্জা বলেন, আমিও কথা দিচ্ছি আগামী সব নির্বাচনে আমার মনোনীত প্রার্থী দেবো। সাবেক কাউন্সিলর আবুল খায়ের জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হবেন। বসুরহাট পৌরসভাসহ সব নির্বাচনে আমি প্রার্থী দেবো।

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচনে কাদের মির্জার তিন, তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের চার ও জামায়াতের এক প্রার্থী জয়লাভ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ