রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

বুধবার সকালে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন সিরিয়ার স্থানীয় কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মধ্য আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। এই হামলায় সিরিয়ার কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির আকাশে ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়। তখন ইসরায়েল-অধিকৃত গোলান এলাকায় সাইরেন বাজানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ