রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি হলেন আল্লামা ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি হয়েছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহা-পরিচালক আল্লামা ইয়াহইয়া হাফি.।

আজ (০৯ ফেব্রুয়ারি) বুধবার সকাল ০৮ টায় তাহাফফুজে খতমে নবুওয়ত এর কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসায় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী'র সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহা-পরিচালক আল্লামা ইয়াহইয়া আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি অনুমদিত হয়েছেন।

আল্লামা নুরুল ইসলাম রহ. এর ওফাতের পর তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতির পদটি শূন্য হওয়ায় গত ২৩ জানুয়ারি ২০২২ সংগঠনের দায়িত্বশীলদের পক্ষ থেকে মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা-পরিচালক আল্লামা ইয়াহয়ার নিকট সংগঠনের সভাপতির পদটি গ্রহণ করার জন্য প্রস্তাব রাখেন। তখন তিনি তাহাফফুজে খতমে নবুওয়াতের সভাপতির দায়িত্ব পালনে সদয় সম্মতি জ্ঞাপন করত সম্মতি পত্রে স্বাক্ষর করেন।

তাছাড়া আজকের সভায় খতমে নবুওয়ত বিষয়ে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে আগামী ২৬.২৭ ও ২৮ মার্চ ২০২২ খতমে নবুওয়ত কর্মশালা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়ছে।

No description available.

এই কর্মশালা বাস্তবায়নের জন্য মাওলানা জহুরুল ইসলামকে আহবায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসাবে থাকছেন; মাওলানা জাকারিয়া আব্দুল্লাহ, মাওলানা ইউনুস ঢালি, মাওলানা আশেকুর রহমান, মুফতি সুলতান আহমদ জাফরী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আল আমিন, মুফতী যোবায়ের।

উল্লেখ্য, মিটিং শেষে সংগঠনটির প্রয়াত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ. এর রুহের মাগফেরাত কামনা করে দু'আ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা ইয়াহয়াহ, আল্লামা মাহফুজুল হক, আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী, আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা শাব্বির আহমাদ, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালি, মাওলানা ফয়সাল, মাওলানা আল আমিন, মাওলানা মুবিনুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ইলিয়াস হামিদী, মুফতী যুবায়ের, মাওলানা আল আমিন, মাওলানা আবুল হাসান, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি সুলতান আহমদ জাফরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইমদাদুল্লাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ