রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

১৫ বছর পর আল আকসায় ফিরে আসলেন ফিলিস্তিনি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি অন্যায়ের প্রতিবাদ করায় ফিলিস্তিনি আইকন শেখ রাদ সালাহকে ১৫ বছরের জন্য পবিত্র আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি তাকে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিন গত রোববার সন্ধ্যায় তিনি অধিকৃত আল-কুদসের আল আকসা মসজিদ পরিদর্শন করেছেন। এবিএনএ নিউজ।

শেখ রায়েদ সালাহকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার আগে একটি গেটে কিছুক্ষণের জন্য ইসরায়েলি পুলিশ বাহিনী তাকে বাধা দেয়। মাগরিবের নামাজের আগে আল-আকসায় প্রবেশের পর কয়েক ডজন ফিলিস্তিনি নেতা শেখ সালাহকে স্বাগত জানান।

মুগরাবি গেটে ইসরায়েলি খননের প্রতিবাদ করার জন্য আল-আকসা মসজিদে শেখ রায়েদ সালাহর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পবিত্র স্থান পরিদর্শনের সময় শেখ সালাহ বলেন, ইসরায়েলি নিষেধাজ্ঞা আল আকসার সাথে তার আধ্যাত্মিক সংযোগটি কখনই ভেঙে দেয়নি।

শেখ সালাহ ১৭ মাস নির্জন কারাবাসে কাটানোর পর গত ডিসেম্বরে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান। এদিকে একটি পৃথক ঘটনায় জেরুজালেমাইট কর্মী খাদিজা খোয়াইসকে সোমবার সকালে ইসরায়েলি থানায় তদন্তের জন্য তলব করা হয়েছিল। খোয়াইসকে সম্প্রতি আল-আকসায় ছয় মাসের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়।

আকসা মসজিদের প্রতিরক্ষার কারণে গত বছরগুলোতে খোয়াইসকে নিয়মতান্ত্রিক বিধিনিষেধ এবং বার বার গ্রেপ্তার করা হয়েছিল। আল-আকসা মসজিদ নবী মুহাম্মদ সা.-এর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মসজিদটি বিশ্বনবী সা. এর আগে অনেক নবীর আবাসস্থল ছিল। এটি ছিল ইসলাম প্রচারের কেন্দ্র। প্রথমে আল আকসার দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ত। পরে আল্লাহর নির্দেশে মক্কার পবিত্র কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায়ের নির্দেশ জারি হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ