রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

হঠাৎ গাজা সীমান্তে ইসরায়েলের সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করা হলো।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরণের হুমকি বলে মনে করছে তেল আবিব।

এদিকে সোমবার (৭ জানুয়ারি) ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্যও সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে।

অপরদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহর শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ