মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

সার্চ কমিটির সবাই আওয়ামী লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার বাছাই করতে গঠিত সার্চ কমিটির প্রায় প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান সার্চ কমিটির সদস্যরা নিরপেক্ষ নয়। তারা সবাই প্রত‍্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এই সার্চ কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তার প্রধান লক্ষ্যই থাকবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা।

ফখরুল আরো বলেছেন, বর্তমান সার্চ কমিটি বিদায়ী কমিশনের মতই আরেকটি কমিশনের সুপারিশ করবে।

এ অবস্থায় শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে দাবি করেন মির্জা ফখরুল। পরে নতুন সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল মতে, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এ কারণে গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না। বিএনপি মনে করে এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য। যাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাদের প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

কমিটির প্রধান ওবায়দুল হাসান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগ মনোনীত গণপরিষদ সদস্য। ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

কমিটির সদস্য ছহুল হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। রাজধানীর গুলশানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ