রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিয়ের গাড়িতে ট্রাকের ধাক্কা, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নববধূর বাবাসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। ভারতের দক্ষিণণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠান শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে গত রবিবার রাজ্যটির অনন্তপুর জেলায় ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর-বেল্লারি মহাসড়কের বিদপনকল ব্লকের কাতলাপল্লি নামক গ্রামে। বিয়ের গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওই ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু। এছাড়া নিহতদের মধ্যে নববধূর বাবাও রয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এছাড়া পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি প্রবল গতিতে চলছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়ি থেকে নিহতদের মৃতদেহ সরাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ