মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

ইন্দোনেশিয়ান সরকারকে ধন্যবাদ জানালো তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আহমদিদের উপাসনালয়ের মিনার ভেঙ্গে কালেমা সরানোর নির্দেশ দেয়ায় ইন্দোনেশিয়ান সরকারকে তাহাফফুজে খতমে নবুওয়তের সাধুবাদ

ইন্দোনেশিয়া সরকার পুলিশের সহায়তায় কাদিয়ানিদের উপাসনালয়ের মিনার ভেঙে সে ভবন থেকে কালেমা সরিয়ে দেয়ার নির্দেশ দেয়ায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এক বিবৃতিতে ইন্দোনেশিয়ান সরকারকে সাধুবাদ জানান।

তিনি ইন্দোনেশিয়ান সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারকে কাদিয়ানী কার্যালয়ের গেট থেকে কালেমার সাইনবোর্ড অপসারণ করার আহবান জানান।

তিনি বলেন, কাদিয়ানীরা মুসলিম নামধারী কাফের। এরা অমুসলিম হয়েও ‘আহমদিয়া মুসলিম জামাত’ নাম ধারণ করে বাংলাদেশের সরল-সহজ মুসলমানদের ঈমান ধ্বংস করছে। তারা মুসলিম পরিচয়ে এদেশে বসবাস করায় সাধারণ মুসলমান বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলী মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে।

মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুসারী কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবেও দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের অপরিহার্য দাবী ও ঈমানী দায়িত্ব।

তিনি আরো বলেন; ন্যায় সংগত এ দাবি মেনে বিশ্বের প্রায় ৪২টি দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে তাদের কার্যক্রম প্রকাশ্যে চলছে। যা কখনোই মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে কাদিয়ানীদের অপতৎপরতা রোধ করে রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে জোর দাবী জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ