সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আলমাসউদ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে উন্মোচিত হলো আলমাসউদ সাহিত্য পত্রিকার মোড়ক।

'সুস্থ সাহিত্য চর্চার প্রত্যাশায়' এই স্লোগানকে সামনে রেখে গত ৪ বছর ধরে দ্বিমাসিক এই পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। মুফতি মাসউদুল করীমের পৃষ্ঠপোষকতায় ও মুফতি আব্দুল্লাহ আল মামুনের সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকার মাধ্যমে কওমী অঙ্গনে সাহিত্যের ধারা আরও উঁচুতে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করছেন একঝাঁক তরুন লেখকগণ।

সাহিত্য পত্রিকাটির সহ-সম্পাদক হাফেজ কাজী আব্দুল্লাহ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কওমী মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সাহিত্যের এক নতুন জাগরণ তৈরি করা। তারই ধারাবাহিকতায় আজ বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে এই বরকতময় মজলিসের আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস এই পত্রিকার মাধ্যমে কওমী অঙ্গনে আরও অনেক নতুন লেখক তৈরি হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মালানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা বশিরুল হাসান খাদেমানী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা সাব্বির আহমদ ও আলমাসউদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ প্রমুখ উলামায়ে কেরাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ