রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

পৌনে ৭ কোটি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ, বুস্টার ২৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব স্তরের মানুষকে টিকার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার। গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকা কার্যক্রম শুরু হয়। এক বছরে সে লক্ষ্যে অনেক দূর এগিয়ে গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এক বছরে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ কোটি মানুষকে, যা করোনার টিকা নেওয়ার মতো ব্যক্তিদের ৮২ শতাংশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, দেশে দ্বিতীয় ডোজ পৌনে সাত কোটি মানুষকে দেওয়া হয়েছে। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ।

মন্ত্রী জানান, এ পর্যন্ত দেড় কোটি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২৬ লাখ শিক্ষার্থী। পাশাপাশি শুরু হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান।

তিনি বলেন, ১২-১৮ বছরের কওমি শিক্ষার্থীরা পাবে ফাইজার আর ১৮ বছরের বেশি হলে মিলবে সিনোফার্মের টিকা। প্রথম দিনে প্রায় ছয়শ’ শিক্ষার্থী টিকা পেয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বুস্টারসহ সবাইকে টিকা দেওয়া শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহিদ মালেক। এ সময় করোনা টিকার জন্য এ পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচের তথ্য দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ