সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

ছেলের দা’য়ের কোপে প্রাণ হারালেন নামাজরত মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে নামাজরত অবস্থায় ছেলের দায়ের কোপে মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দায়ের কোপে তার মাথা আলাদা হয়ে যায়। সদর উপজেলার মধ্যবাড়েরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে ঘাতক জাকির হোসেনকে (২৯) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, নিহত মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে ওই অবস্থাতেই তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয় জাকির। এতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মোমেনা।

তিনি জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযুক্ত ছেলে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদলের দায়ের করা মামলায় জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ