রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বৃহস্পতিবার থেকে জামিয়া নূরিয়ায় ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুগশ্রেষ্ট বুর্যগ আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাজধানীর ঢাকার জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচরের ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী (১০ ও ১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ও শুক্রবার, জামিয়া ময়দানে বাদ আসর থেকে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন, হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা ও জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম আমীরে শরীয়ত হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী।

মাহফিলের প্রথম দিন বিগত দুই বছরের তাকমিল ফিল হাদিস, তাখাসসুস ফিল ফিকহী ওয়াল ইফতা ও হিফজুল কুরআন সমাপনী শিক্ষার্থীদের দস্তারে ফজীলত (সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে।

প্রথম দিন বয়ান পেশ করবেন, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আবদুল বাসিত খান সিরাজী, দৈনিক ইনকিলাবের সিনয়র সহ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান নদভী, সাইন্সল্যাব বায়তুল মামুর জামে মসজিদের মাওলানা হাসান জামিল, রহমতে আলম ইসলামী মিশনের প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক।

মাহফিলের প্রথম দিন বিগত বছরের আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরিক্ষায় মেধাস্থান অর্জনকারী ও মাদরাসার বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হবে।

দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্সের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, জামিয়া নূরিয়ার মুহাদ্দিস মাওলানা মূসা বিন ইজহার।

মাহফিলে আগতদের বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে বাচতে যথাযত স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম আমীরে শরীয়ত হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ