রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

অধিকার আদায়ে আমরা কাশ্মীরিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তান একাংশের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, ব্যর্থ এবং অযোগ্য পাক শাসক কাশ্মীরিদের নিষ্ঠুর জানোয়ারদের হাতে তুলে দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও কাশ্মীরিদের প্রতি সহানুভূশীল নয়।

শনিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তান একাংশের আয়োজিত একটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভাষণে মাওলানা ফজলুর রহমান বলেন, অধিকৃত কাশ্মীরে কাশ্মীরিদের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। পাকিস্তানি জনগণ অধিকৃত কাশ্মীরে নিপীড়নে নীরব নয়, তারা কাশ্মীরিদের অধিকারের জন্য পাশে থাকবে।

উল্লেখ্য, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার হিসেবে তাদের ন্যায্য সংগ্রামের প্রতি পাকিস্তানের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করার জন্য প্রতিবছর ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালিত হচ্ছে।

দিবসটি বিশ্বসম্প্রদায়ের কাছে নিপীড়িত কাশ্মীরি জনগণের দুর্দশার কথা তুলে ধরে এবং দীর্ঘস্থায়ী বিরোধের সমাধানের প্রতি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার কথা স্মরণ করিয়ে দেয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ