রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিধিনিষেধ শিথিল করলো সৌদি, তবে ভ্রমণে লাগবে বুস্টার ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করছে সৌদি আরব। তবে যেসব সৌদি নাগরিক বিদেশে যেতে চান, তাদেরকে অবশ্যই করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।’ তবে এই নিয়ম কেবল দেশটির নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, যেসব বিদেশি যাত্রী সৌদিতে প্রবেশ করতে ইচ্ছুক তাদের বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে এবং টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে। তবে যেসব শিশুর বয়স আট বছরের নিচে, তাদের বেলায় এই সনদের প্রয়োজন নেই।

সৌদিতে প্রবেশের পর বিমানবন্দরে যদি বিদেশি যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন, সেক্ষেত্রে বিশেষ শর্তে তাকে প্রবেশ করতে দেবে দেশটির কর্তৃপক্ষ; আর সেই শর্ত হলো- ওই যাত্রী সৌদি সরকারের অনুমোদিত টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন কি না। ওই যাত্রী যদি এই শর্ত পূরণে সক্ষম হন, তাহলে সৌদিতে প্রবেশের পর তাকে অন্তত ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ