রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর আমাজন বনাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বিমানের সব যাতী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়। খবর এএফপি’র।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

পেরুর বিমান চলাচল সংস্থা কোরপ্যাক জানিয়েছে, হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্থানীয় কলাম্বিয়া হেলিকপ্টারস সংস্থার।

গণমাধ্যমটির বরাতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফটি দেশটির নাজকার কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। ল্যান্ড করার পরপরই আগুন ধরে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।

মার্কো ওচা নামে এক আইন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে পেরুর দুইজন এবং যুক্তরাষ্ট্রের পাঁচজন নাগরিক ছিলেন। উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, নিহতরা পেট্রমিনারেলস লি. এর হয়ে কাজ করছিলেন।

পেট্রমিনারেলস কানাডাভিত্তিক একটি তেল অনুসন্ধান সংস্থা। এই সংস্থা মূলত ল্যাতিন আমেরিকাতেই কাজ করে থাকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ