রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

দেশবাসী গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামে মানুষের নাভিশ্বাস উঠেছে। আর এসব দূর্বিষহ অবস্থা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এসময় বর্তমান সরকারের চলমান ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে। দেশকে রাজনীতিহীন করার নীলনকশার অংশ হিসেবে বর্তমান সরকারের লালিত সন্ত্রাসীরা খুন, জখম, হত্যা, গুম, দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপকর্মের মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে।

বিএনপি মহাসচিব নাটোর জেলাধীন গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের ওপর আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক হামলা সেটিরই নিরবচ্ছিন্ন অংশ বলেও দাবি করেন।

তিনি আব্দুল আজিজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ