শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জাতীয় মসজিদের খতিব পদে আলোচনায় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

গত ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ইন্তেকাল করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দীর্ঘ ১৩ বছরের খতিব মাওলানা সালাহউদ্দিন। তার ইন্তেকালের পরে বায়তুল মোকাররমের পরবর্তী খতিব কে হবেন এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে সর্বমহলে।

সদ্য মারা যাওয়া খতিব প্রায় ছয় বছর ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তখন থেকেই জাতীয় মসজিদে জুমা নামাজের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন সিনিয়র পেশ ইমাম ও পেশ ইমামগণ।

তার অসুস্থতার সময়ে ২০১৬ ও ২০২০ সালে বায়তুল মোকাররমের নতুন খতিব নিয়োগের বিষয়ে বেশ কয়েকবার আলোচনা উঠেছিল। তবে নতুন খতিব নিয়োগের ব্যাপারে কোনো কোনো মহল থেকে আপত্তি তুলে ধরে বলা হয়, বায়তুল মোকাররমের খতিবরা আমৃত্যু খতিব থাকার রেওয়াজ রয়েছে। ফলে তৎকালীন খতিব জীবিত থাকায় নতুন করে খতিব নিয়োগ দেওয়া হয়নি।

বর্তমানে মসজিদটির নির্ধারিত খতিবের মৃত্যুতে পরবর্তী খতিব কে হতে যাচ্ছেন এ বিষয়টি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এক্ষেত্রে দেশের কোন কোন আলেমকে এগিয়ে রাখা হচ্ছে তা নিয়ে কয়েক বছরের পুরনো আলোচনা আবার শুরু হয়েছে নতুন করে।

সূত্র মতে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে অনেকেই এগিয়ে রেখেছেন মজলিসে দাওয়াতুল হকের আমির, বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানকে। আলোচনায় আবারও নাম উঠে এসেছে সরকার ঘনিষ্ঠ শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম ও জামিয়া ইকরা বাংলাদেশের মুহতামিম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নাম।

এদিকে দেশের ঐতিহ্যবাহী ইলমি বিদ্যাপীঠ চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়ার নামও শোনা গেছে নেটিজেনদের মুখে।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য ও ছদর সাহেব হুজুর আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.-এর ছেলে মুফতি রুহুল আমিনের নামও উচ্চারণ করতে শোনা গেছে অনেককে।

অবসরপ্রাপ্ত অধ্যাপক, গবেষক আলেম ও খতিবে আজম সিদ্দীক আহমদ রহ.-এর জামাতা ড. আফম খালিদ হোসেনকে বায়তুল মোকাররমের খতিবের দায়িত্বে দেখতে চেয়েছেন কেউ কেউ।

সূত্রের দাবি অনুযায়ী, মিরপুর আকবর কমপ্লেক্সের বিজ্ঞ ফকিহ আলেম মুফতি দেলোয়ার হোসাইন, নিভৃতচারী আলেম মুফত