রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

‘জনমতকে উপেক্ষা করে নতুন ইসি গঠন আইন কোন কাজে আসবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, জনমতের কোন প্রকার তোয়াক্কা না করে তড়িঘড়ি করে ইসি গঠন আইন করে সরকার চলমান সঙ্কটকে জিইয়ে রেখেছেন।

গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার গঠন সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে। কাজেই নতুন ইসি গঠন আইন বাতিল করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সরকার গঠন আইন করুন। তবেই সঙ্কট নিরসন করা সম্ভব হবে।

তিনি জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে বলেণ, অন্যথায় দেশপ্রেমিক জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা শাখার এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মো. ফজলুল হক মৃধা, প্রকৌশলী গোলাম মোস্তফা, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ