রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৫৯৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৯৪ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে পাঁচ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৮৫৮টি। মৃতদের মধ্যে পুরুষ ২২ ও নারী ১১ জন। এদের মধ্যে শুন্য থেকে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন।

একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৮ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে দুইজন, রাজশাহীতে চারজন, খুলনা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন। এদের মধ্যে ২৫ জন সরকারি হাসপাতালে ও সাতজন বেসরকারি হাসপাতালে এবং হাসপাতালে মৃত্যু অবস্থায় আসছে একজন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ