বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮


আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ওলামা বাজার মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি>

বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহর সুখ-শান্তি, ঐক্য, ভ্রাতিত্ববোধ, ইহকাল ও পরকালের মুক্তি, করোনা মহামারি থেকে হেফাজত ও দ্বিনের পথে হেদায়েত, মাগফিরাত এবং দেশ-জাতি ও মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আল হুসাইনিয়া ওলামা বাজার মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক মাহফিল।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতীব মাওলানা এহসানুল হক জিলানী।

এ সময় হাজার হাজার ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা ও সাধারণ মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ওলামা বাজারের আকাশ।

বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) জোহরের নামাজের পর শুরু হওয়া ২ দিনব্যাপী এ মাহফিলের ১ম দিন প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, সাইনবোর্ড জামেয়া ইব্রাহিমীয়া মাদরাসার শায়খুল হাদীস ও পরিচালক আল্লামা মুফতি শফিকুল ইসলাম, মুফতি ইউসুফ কাসেমী, মাওলানা আব্দুল কাহের আল মাদানি প্রমুখ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ওলামা বাজার মাদরাসার শায়খুল হাদীস ও মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম আদিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মুফতি আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), হাফেজ্জী হুজুর রহ. এর জামাতা, লক্ষিপুর চর-কাদীরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা কারী আবুল কাশেম, ওলামা বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লক্ষাধিক মুসল্লির অংশ গ্রহণে অনুষ্ঠিত এ মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন ওলামা বাজার মাদরাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আবু সায়ীদ, মাওলানা নুরুল্লাহ নূরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ