রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

আইসিইউতে সাংবাদিক পীর হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেছেন। বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সাংবাদিক এ বি এম জাকিরুল হক টিটন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

জাকিরুল হক টিটন বলেন, পীর হাবিবুর রহমানের ভাই সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা হচ্ছে। তিনি হাসপাতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পীর হাবিবুর রহমানের শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে। এর মধ্যে কিডনির সমস্যা রয়েছে।

পীর হাবিবুর রহমানের অবস্থা স্থিতিশীল উল্লেখ করে জাকিরুল হক টিটন বলেন, পরিবারের সদস্যেরা পীর হাবিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ